বি-স্ট্রং প্রকল্পের আওতায় বন্যাদুর্গত ৫,৫৪৭ জনের মাঝে প্রায় ২ কোটি ৭৯ লাখ টাকার এককালীন নগদ সহায়তা প্রদান

বি-স্ট্রং প্রকল্পের আওতায় বন্যাদুর্গত ৫,৫৪৭ জনের মাঝে প্রায় ২ কোটি ৭৯ লাখ টাকার এককালীন নগদ সহায়তা প্রদান

otg_bstrong_4th
 

সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) কর্তৃক বাস্তবায়নাধীন বাংলাদেশ সাসটেইনেবল রিকভারি, ইমার্জেন্সি প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স (বি-স্ট্রং) প্রকল্পের আওতায় বন্যাদুর্গত জনগোষ্ঠীর আর্থিক পুনরুদ্ধার, জীবনযাত্রার মানোন্নয়ন এবং দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সপ্তম ধাপে এককালীন নগদ সহায়তা (One Time Cash Transfer-OTC) প্রদান করা হয়েছে।

গত ১২ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে এসডিএফ-এর ব্যবস্থাপনা পরিচালকের উপস্থিতিতে আয়োজিত এ কর্মসূচির আওতায় কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের ১০টি জেলার ২২টি উপজেলার ৬৭টি ইউনিয়নের ৫৫০টি গ্রামের মোট ৫,৫৪৭ জন উপকারভোগীর মধ্যে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সর্বমোট ২,৭৯,০১,৪১০ টাকা (দুই কোটি ঊনআশি লক্ষ এক হাজার চারশত দশ টাকা) আর্থিক সহায়তা প্রদান করা হয়। উল্লেখ্য. এপর্যন্ত সর্বমোট ৮২৫২১ জন উপকারভোগীর মাঝে ৪১,৫০,৮০,৬৩০/- (একচল্লিশ কোটি পঞ্চাশ লক্ষ আশি হাজার ছয়শত ত্রিশ) টাকা বিতরণ করা হয়েছে।

বি-স্ট্রং প্রকল্পের অন্যতম লক্ষ্য হলো দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর আর্থসামাজিক পুনরুদ্ধার ত্বরান্বিত করা এবং ভবিষ্যৎ দুর্যোগ ও সংকট মোকাবিলায় তাদের সক্ষমতা ও সহনশীলতা জোরদার করা। এ লক্ষ্যকে সামনে রেখে প্রদত্ত এককালীন নগদ সহায়তা উপকারভোগীদের তাৎক্ষণিক আর্থিক চাহিদা পূরণ, জরুরি ব্যয় নির্বাহ এবং ক্ষয়ক্ষতি কাটিয়ে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।